বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

সূত্র জানায়, ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন বলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনি পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।

পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

ব্রিফিংয়ে সরকারের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

হাসপাতা বেড নেই, চিকিৎসা নিচ্ছেন গাছতলায়

দেশীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

ডলার সংকটে কমেছে আমদানি, রপ্তানি শূন্যের কোটায় ডলার সংকটে কমেছে আমদানি, রপ্তানি শূন্যের কোটায়

সাফজয়ী নিলুফার বাড়ির উঠানে ফেলা হলো বালু, পরিষ্কার করা হচ্ছে পথ

দুবাইয়ে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

দুবাইয়ে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ইউক্রেনে রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

ইউক্রেনে রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

মানি এক্সচেঞ্জগুলোতে অভিযান বাংলাদেশ ব্যাংকের

কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

বিধ্বস্ত তুরস্কে সমানে চলছে লুটপাট, গ্রেপ্তার ৪৮