শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৭, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। 

এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন। বিকালে ঢাকা ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তুরস্ক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী। এই আগ্রহের কথা একাধিকবার তারা বাংলাদেশকে জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় আসতে পারে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের পরেই পাকিস্তানের কূটনীতিকের মেয়েকে হত্যা!

আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের পরেই পাকিস্তানের কূটনীতিকের মেয়েকে হত্যা!

প্রবাসীদের  কল্যাণে চাই ডাইনামিক নেতৃত্ব

প্রবাসীদের কল্যাণে চাই ডাইনামিক নেতৃত্ব

শ্রীনগরে আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে গণপূর্তের কয়েক কোটি টাকার জায়গা দখলের অভিযোগ

অল্পের জন্য বিশ্বরেকর্ড হলো না মেহেদি-আফিফের

অল্পের জন্য বিশ্বরেকর্ড হলো না মেহেদি-আফিফের

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪০৪

ভারতের টাকা আছে, তারাই বিশ্ব ক্রিকেট চালায়: ইমরান খান

ভারতের টাকা আছে, তারাই বিশ্ব ক্রিকেট চালায়: ইমরান খান

আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এরদোগানকে ‘ষাঁড়’ বলে কারাগারে নারী সাংবাদিক

এরদোগানকে ‘ষাঁড়’ বলে কারাগারে নারী সাংবাদিক

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

সাকরাইনকে ঘিরে শাঁখারী বাজারে কোটি টাকার বাণিজ্য