বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৫:১৫ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা নিয়মিত আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা নেওয়া হবে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে।

করোভাইরাসের নতুন ধরনে ওমিক্রনের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সে আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।

গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মেসি পিএসজিতে গেলে তাদের সব শিরোপা দিয়ে দিন : রদ্রিগেজ

মেসি পিএসজিতে গেলে তাদের সব শিরোপা দিয়ে দিন : রদ্রিগেজ

স্কুল-কলেজ খুলে দেওয়া নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

স্কুল-কলেজ খুলে দেওয়া নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে স্বল্প সুদে ৮৫৬ কোটি টাকা ঋণ দিতে চায় দ. কোরিয়া

বাংলাদেশকে স্বল্প সুদে ৮৫৬ কোটি টাকা ঋণ দিতে চায় দ. কোরিয়া

আরেক দফা বাড়লো কঠোর লকডাউন

আরেক দফা বাড়লো কঠোর লকডাউন

স্পেনে লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরতের নির্দেশ

স্পেনে লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরতের নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার

কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ ৭১ সাংস্কৃতিক ব্যক্তিত্বের

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ ৭১ সাংস্কৃতিক ব্যক্তিত্বের