বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গরু চুরির মামলায় গ্রেপ্তার বাবলীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের প্যাডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষর রয়েছে।

গ্রেপ্তার বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এর আগে বুধবার ভোরে গরু চুরির মামলার সংশ্লিষ্টতা থাকার কারণে বাবলীকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইরানকে মোকাবিলায় ভয় পান বাইডেন: ট্রাম্প

ইরানকে মোকাবিলায় ভয় পান বাইডেন: ট্রাম্প

উদ্বেগ-উৎকণ্ঠার সমাবেশ আজ, ঢাকায় মোতায়েন ২০ হাজার ফোর্স

প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

ভারতীয় ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্থ করলো সুপ্রিম কোর্ট

ওসি প্রদীপ গং ‘আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’

ওসি প্রদীপ গং ‘আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

৩৩ মাস পর নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী

সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী

একই সাথে বিমান ওড়ালেন পাইলট মা-মেয়ে, মুগ্ধ নেট দুনিয়া

ধমনীতে ৯৮ শতাংশ ব্লক সত্ত্বেও হার্ট অ্যাটাক থেকে প্রাণে বাঁচলেন বাংলাদেশি