বুধবার , ২১ জুলাই ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২১, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে সোপর্দের পর ৩ ও ৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ

বুধবার সকাল ১০ টায় ৩টি ভ্যানে করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে যান। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ১০০ মানুষকে নামাজ আদায়ের জন্য অনুমতি ছিল। কিন্তু অনুমতি নেই এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। সেই ২০০ জনকে খুঁজছে পুলিশ।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের নামাজ আদায়ের এ ঘটনায় সমালোচনায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

সরকারের বেঁধে দেয়া আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এ দৃশ্যের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ মোট ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর পাশাপাশি স্থানীয় নাগরিকদের অভিযোগ, কাজের স্থানে না থেকে ওই এলাকার ২৩টি ব্লকে ৮ হাজারেরও বেশি অভিবাসী অবস্থান করছে।

দুই শতাধিক মানুষের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। সামাজিক মাধ্যমে সমালোচনায় স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনায় রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চান। এর পরেই আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না, প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও কড়া নির্দেশনা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না : ওবায়দুল কাদের 

খালেদা জিয়ার মুক্তি মানেই গোটা জাতির মুক্তি: গয়েশ্বর

খালেদা জিয়ার মুক্তি মানেই গোটা জাতির মুক্তি: গয়েশ্বর

মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

বিমানবন্দরে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু

বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ইউক্রেনে রাশিয়ার ‘গণহত্যা’: জি-৭ দেশগুলোর নিন্দা

ম্যাগসেসে পুরস্কার পেলেন ফেরদৌসী কাদরী

ম্যাগসেসে পুরস্কার পেলেন ফেরদৌসী কাদরী