রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়েছে : মোমেন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৬, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়েছে : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বাংলার সমৃদ্ধি’ নামের বাংলাদেশি জাহাজের ২৮ জন আটকে পড়া নাবিককে ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা আমাদের ২৮ জন আটকে পড়া বাংলাদেশি নাবিককে রোমানিয়ায় সরিয়ে নিয়েছি এবং তারা শিগগির দেশে ফিরে আসবে।

বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকারের সহযোগিতার বিষয়ে এক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং তারা (ভারত) আমাদের যুদ্ধক্ষেত্র থেকে আমাদের লোকদের সরিয়ে নিতে সাহায্য করছে।

ইউক্রেনের একটি বন্দরে আটকে থাকা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বুধবার এক বাংলাদেশি নাবিক নিহত হয়। হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকে পড়া নাবিকদের ইউক্রেনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশি জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ঢাকাকে ‘সকল প্রচেষ্টা’ করার আশ্বাস দিয়েছে।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিহতদের নিকটাআত্মীয় ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজটি নোঙর করার সময় এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার ‘ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখা হচ্ছে’। -বাসস।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মেয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে খুন করে পুঁতে রেখেছিলেন বাবা!

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রশ্নফাঁসের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১০ জন গ্রেফতার

প্রশ্নফাঁসের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১০ জন গ্রেফতার

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

মালয়েশিয়ায় বৈধতা পেলেন ১ লাখ ১৪ হাজার অভিবাসী

সদর উপজেলার প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হলো নারগুন

এনআইডির তথ্য ফাঁস হয়েছে পাঁচটি প্রতিষ্ঠান থেকে

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

‘যে কোনো সময় খালেদার মুক্তি বাতিল করতে পারে সরকার’

‘যে কোনো সময় খালেদার মুক্তি বাতিল করতে পারে সরকার’

পর্তুগালে ‘বৈজ্ঞানিক পুরস্কার’ পেলেন বাংলাদেশি অধ্যাপক