বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৫, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশ করবেন বিএনপির নেতাকর্মীরা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে  এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।  আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

‘এই সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি।  যার তালিকা আমরা গণমাধ্যমকে পরে জানিয়ে দেব।’

প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়ায়, সিলেট বিভাগের হবিগঞ্জে ও চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়ায় সমাবেশ হবে।  স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমাবেশ সমন্বয় করবেন।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ করা হবে।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ইতোমধ্যে সারাদেশে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি প্রদানের কর্মসূচি করেছে বিএনপি।  

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বললেন বোল্ট?

কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বললেন বোল্ট?

ব্রিটিশ এমপি হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন জনসন

ব্রিটিশ এমপি হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন জনসন

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

দেশ বদলেছে, আকাশ থেকে ঢাকা-চট্টগ্রাম শহর চেনা যায় না: তথ্যমন্ত্রী

দেশ বদলেছে, আকাশ থেকে ঢাকা-চট্টগ্রাম শহর চেনা যায় না: তথ্যমন্ত্রী

বাবরের পাশে দাঁড়াতে বাংলাদেশকে ‘অপমান’ সালমান বাটের

বাবরের পাশে দাঁড়াতে বাংলাদেশকে ‘অপমান’ সালমান বাটের

স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

ইউক্রেন ইস্যুতে বাইডেনকে সতর্ক হওয়ার আহ্বান ম্যাক্রোনের

বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে সীমান্তে পিঠ প্রদর্শন করার দিন শেষ

আইপিএল খেলতে না পারার ভয়ে ভারত টেস্ট বাতিল করেছে: মাইকেল ভন

আইপিএল খেলতে না পারার ভয়ে ভারত টেস্ট বাতিল করেছে: মাইকেল ভন