Monday , 31 January 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিএনপি মূলধারা থেকে ছিটকে পড়ছে কেন, জানালেন কাদের

প্রতিবেদক
Probashbd News
January 31, 2022 9:28 am
বিএনপি মূলধারা থেকে ছিটকে পড়ছে কেন, জানালেন কাদের

বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর কারণ (মূলধারা থেকে ছিটকে পড়া) হিসেবে তিনি বলেছেন— সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই দলটি জনগণ থেকে ছিটকে পড়ছে।

ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই এ দেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গে করে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখোশ পড়া গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এ দেশে রেকর্ড সৃষ্টি করেছে।

‘অথচ এ দলটিই নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।’

বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল, অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।  

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

চীনের সঙ্গে যোগসাজশের অভিযোগে রাশিয়ার বিজ্ঞানী গ্রেফতার

দাবানলের গ্রাসে তুরস্ক, গ্রিস, ইতালি ও ইসরায়েল

দাবানলের গ্রাসে তুরস্ক, গ্রিস, ইতালি ও ইসরায়েল

পঞ্চগড় জেলা আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নিয়ে যা জানা গেল

কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড

বিচারপতি সিনহার মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বিচারপতি সিনহার মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

বায়ুদূষণের শীর্ষে বাংলাদেশ; ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত শহর

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!