বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সম্পত্তির ভাগ চাওয়ায় গাছের সঙ্গে বেঁধে রাখা হলো প্রবাসীকে

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১০, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় মো. তাহের মিয়া (৪২) নামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিকে গাছের সঙ্গে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তার দুই ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলাবাড়ি এলাকার হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয়। প্রবাসী তাহের মিয়া মৃত হাজি রুস্তম আলীর ছেলে।

প্রবাসী মো. তাহের মিয়া বলেন, ‘মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছি। আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে। মালয়েশিয়া থেকে ১০ মাস আগে ছুটিতে দেশে আসি। দীর্ঘদিন দেশে থাকায় আমার সঙ্গে থাকা অর্থ শেষ হয়ে যায়। পরিবারের কাছে ফিরে যেতে ভিসা প্রসেসিং ও টিকিট কেনার টাকার প্রয়োজন। এ জন্য বড় ভাই বাচ্চু মিয়া ও ছোট ভাই জামানের কাছে পৈত্রিক সম্পত্তির ভাগ চাই। কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্পত্তি দিচ্ছে না।’

তাহের মিয়া অভিযোগ করে বলেন, ‘আজ সকালে বড় ভাই ও ছোট ভাই মিলে আমাকে মানসিক রোগী বলে পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে পরিবার ও সন্তানদের কাছে ফিরে যেতে চাই। তাই প্রশাসনের কাছে আমার সম্পত্তির প্রাপ্য অংশ ফিরিয়ে দেওয়ার এবং আমাকে নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

ক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা দিতে পারেননি অভিযোগপত্র

বিএনপির শব্দ বোমায় এখন আর কান দেয় না জনগণ: ওবায়দুল কাদের

বিএনপির শব্দ বোমায় এখন আর কান দেয় না জনগণ: ওবায়দুল কাদের

জনগণ বেরিয়ে এলে খালেদাকে বিদেশ পাঠাতে বাধ্য হবে সরকার: ফখরুল

জনগণ বেরিয়ে এলে খালেদাকে বিদেশ পাঠাতে বাধ্য হবে সরকার: ফখরুল

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

স্পেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপন

স্পেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপন

জিন্সের প্যান্ট পরে নারীদের মন্দিরে প্রবেশ নিষেধ

জিন্সের প্যান্ট পরে নারীদের মন্দিরে প্রবেশ নিষেধ

রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে