বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বঙ্গবন্ধুর শেখানো রাজনীতিই করে যাচ্ছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর শেখানো রাজনীতিই করে যাচ্ছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখানো রাজনীতিই করে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতারা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখনকার একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। ঈদকে সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণের জন্য কিছুই করবে না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় লিপ্ত থাকে। বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার করোনার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

টিকা নিয়ে দুর্ভাবনার কারণ নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন, তার নেতৃত্বের ওপর আস্থা রাখুন। এদেশে সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতা নিয়ে যিনি অবিচল থাকেন তিনিই শেখ হাসিনা। নিজের জীবন বাজি রেখে যিনি জনগণের মুখে হাসি ফোটান তিনিই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনীয় টিকা যথাসময়ে দেশে আসবে। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ

অর্থ পাচার মামলায় জ্যাকুলিনকে আবার তলব

অর্থ পাচার মামলায় জ্যাকুলিনকে আবার তলব

গোয়ায় ২০ বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি মুখ্যমন্ত্রী প্রমোদের

হাসপাতালে ওয়ার্ডের ভেতর রোগীর গা ঘেঁষে ঘুরছে কুকুর, দেখার কেউ নেই

হুথিদের হামলার ভয়ে পেছনে ফিরে গেলো দুই মার্কিন জাহাজ

আশা করি মেসি মন থেকেই বলেছে, ফাঁকা বুলি নয়: লেওয়ানডস্কি

আশা করি মেসি মন থেকেই বলেছে, ফাঁকা বুলি নয়: লেওয়ানডস্কি

জনমত যাচাই প্রস্তাব গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

জনমত যাচাই প্রস্তাব গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

গাজার একটি জনাকীর্ণ হাসপাতাল পরিদর্শন করে ত্রাণ সংস্থার দলগুলো এক ‘অকল্পনীয়’ পরিস্থিতির বর্ণনা দিয়েছে

কানাডার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিল নারী দলের

কানাডার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিল নারী দলের

শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ