শনিবার , ১৭ জুলাই ২০২১ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ওজিলকে নিয়ে রিয়াল সভাপতির অডিওবার্তা ফাঁস!

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৭, ২০২১ ৬:৫০ পূর্বাহ্ণ
ওজিলকে নিয়ে রিয়াল সভাপতির অডিওবার্তা ফাঁস!

একের পর এক বোমা ফাটাচ্ছে স্প্যানিশ পত্রিকা এল কনফিদেনশিয়াল। প্রতিদিনই ফাঁস করছে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অডিওবার্তা, যেখানে বিশ্বফুটবলের সাবেক তারকাদের দিয়ে কুরুচিপূর্ণ ও বেফাঁস সব মন্তব্য রয়েছে পেরেজের।

প্রশ্ন উঠেছে – পেরেজ কাকে ছাড়েননি? আর ফুটবলারদের নিয়ে কি না বলেননি?

এখন পর্যন্ত ফাঁস অডিওতে পেরেজকে স্পেনের সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ও স্ট্রাইকার রাউল গঞ্জালেস, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিওর নানা দোষ নিয়ে আজেবাজে মন্তব্য করে করতে শোনা গেছে।

এবার ফাঁস হলো তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম ফুটবলার মেসুত ওজিলকে নিয়ে পেরেজের বেফাঁস মন্তব্য।

তাও আবার ওজিলের যৌনজীবন নিয়ে!

পেরেজকে বলতে শোনা গেছে, ‘২১ বছর বয়সে যখন ওজিল এল, ওর সঙ্গে একজন বান্ধবী ছিল। কিন্তু মাদ্রিদের জীবনযাত্রার মান ও মজার দিকটা খুব দ্রুত বুঝে গেল সে। নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনল। সে তার বান্ধবীকে ত্যাগ করে ইতালির এক মডেলকে সঙ্গী বানালো। কদিন পরপরই ওই সুদর্শীনিকে নিয়ে ব্যক্তিগত বিমানে একান্ত সময় কাটাতে বের হতো ওজিল।’

স্পেনের সাংবাদিক হোসে আন্তোনিও আবেয়ানের সঙ্গে আলাপকালে ওজিলকে নিয়ে এমন সব কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি।

এতেই থামেননি তিনি। পেরেজ আরো বলেন, ‘ওজিল মিলানের এক ইতালিয়ান মডেলের প্রেমে পড়ল। কোচ মরিনিও তখন ওজিলকে ডেকে বললেন – তোমার এই বান্ধবী তো এসি মিলানের সব খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। ইন্টার মিলানের সবার সঙ্গেও। এমনকি দলগুলোর কোচিং স্টাফও বাদ যায়নি। আমার মনে হয়, এ কথার পর ওই বান্ধবীকেও ত্যাগ করেছে ওজিল।’

তথ্যসূত্র: মার্কা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
৪০০ উইকেট পেতে এত দীর্ঘ অপেক্ষা লিয়নের!

৪০০ উইকেট পেতে এত দীর্ঘ অপেক্ষা লিয়নের!

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

মালদ্বীপে কারাবন্দি বাংলাদেশিদের সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনিয়োগকারীদের বিপাকে ফেলেছে এভারগ্র্যান্ড

বিনিয়োগকারীদের বিপাকে ফেলেছে এভারগ্র্যান্ড

হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

র‍্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে পরিবর্তন

`খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এটি এখন আমাদের জন্য অনিবার্য’

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

দুস্থ অসহায় শীতার্তদের পাশে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন

যে পাঁচ চ্যালেঞ্জের সামনে ন্যাটো