Sunday , 22 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার

প্রতিবেদক
Probashbd News
August 22, 2021 12:59 pm
কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার

আফগানিস্তান প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে হুশিয়ারি দিয়েছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তেই সে দেশের যে অবস্থা হয়েছে তা থেকে শিক্ষা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

মোদি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বারবার বলছি ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন। কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভাল হবে না।’

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির সাবেক জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকী পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি। 

পিডিপি নেত্রী বলেন, ‘আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে। তালেবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের (কেন্দ্রের) কাছে তো এখনও সময় আছে। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন। 

এরপরই হুশিয়ারি উচ্চারণ করে মেহবুবা বলেন, ‘খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করছে ইউক্রেন

সুবিধাবঞ্চিতদের ঈদ অনুদান দেয়া যাবে বিকাশে

সুবিধাবঞ্চিতদের ঈদ অনুদান দেয়া যাবে বিকাশে

পবিত্র শবে বরাত উপলক্ষে বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সারা মাসে কী কাজ করলেন?

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সারা মাসে কী কাজ করলেন?

১১ দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিফক্স

জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা

আমরা একা যুদ্ধ করে কী করব: দুর্নীতি নির্মূল প্রসঙ্গে হাইকোর্ট

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

কোলাপাড়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন