সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সঠিকভাবে কাজ করছে না নির্বাচন কমিশন: জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
সঠিকভাবে কাজ করছে না নির্বাচন কমিশন: জিএম কাদের

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কর্মীসভায় এ মন্তব্য করেন তিনি।

এদিন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জ্বালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয়। 

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে অনেক সময় প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে। তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছেন না। মামলা-হামলা, ভয়ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা।’

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে। যারা ভয়ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না, তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই। কারণ, নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সেভেরোডোনেটস্কে ইউক্রেনীয় সৈন্যদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে: কিয়েভ

‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন; সরাসরি প্রত্যাখ্যান জার্মানির

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে মিঠুন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে মিঠুন!

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

২০০ ট্যাংক ইউক্রেনে পাঠিয়েছে পোল্যান্ড

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের