সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। মদিনা থেকে জেদ্দাগামী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেন ওই বাংলাদেশিরা। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িতে থাকা সাত বাংলাদেশির মৃত্যু হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিহতদের নাম-পরিচয়, বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা ছিলেন তারা এবং দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কেও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
