মঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় মৃত্যু কমল

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১৬, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
করোনায় মৃত্যু কমল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার ৯২৮ জন প্রাণ হারালেন। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।

গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২৩ জন। এখন পর্যন্ত মোট মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আইপিএলকে ‘না’ বলে দুই ইংলিশ তারকার দেশপ্রেম

আইপিএলকে ‘না’ বলে দুই ইংলিশ তারকার দেশপ্রেম

তথ্যপ্রযুক্তিতে ২০ লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে: অর্থমন্ত্রী

তথ্যপ্রযুক্তিতে ২০ লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে: অর্থমন্ত্রী

প্রেগনেন্সির পর ঝুলে যাওয়া ত্বক টানটান করতে

প্রেগনেন্সির পর ঝুলে যাওয়া ত্বক টানটান করতে

সিলেটে বন্যা দুর্গতদের পাশে সিঙ্গাপুর প্রবাসীরা

রাশিয়া-ইউক্রেন খাদ্য শস্য পরিবহন চুক্তির মেয়াদ বাড়াল ৪ মাস

সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব শুরু

ডেপুটি স্পিকারের মরদেহ ঢাকায়, কেন্দ্রীয় ঈদগাহে জানাজা

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাবেক এমপি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাবেক এমপি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

পাঁচ লিটার সয়াবিন তেলের দাম প্রায় হাজার টাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত