Saturday , 20 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

প্রতিবেদক
Probashbd News
November 20, 2021 8:07 am
খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন শুরু করেছে দলের নেতা-কর্মীরা। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনশন শুরু করেন তারা। 

কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীর মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালিত হচ্ছে।’

এসময় আশপাশের সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাটিতে বিপুল আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও গণঅনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশগ্রহণ করছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মসজিদে গানের ভিডিও, বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

মসজিদে গানের ভিডিও, বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সুন্দরবনে ৩ মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

লিবিয়ায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক জীবন ঢালী নিহত

মাথায় গুলি করে ফিলিস্তিনি যুবককে হত্যা করলেন ইসরাইলি সেনারা

মাথায় গুলি করে ফিলিস্তিনি যুবককে হত্যা করলেন ইসরাইলি সেনারা

গ্রামে গড়ে ৪ ঘন্টাও থাকেনা বিদ্যুৎ

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

বিমানবন্দরে নেমে প্রবাসী স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা

সিডনি প্রবাসীদের করোনা মুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

সিডনি প্রবাসীদের করোনা মুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিলো আ. লীগ: মির্জা ফখরুল