বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুদ্ধবিরতির দাবিতে মার্কিন পার্লামেন্ট ভবনে ইহুদিদের বিক্ষোভ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৯, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে বিক্ষোভ করেছেন শতাধিক মার্কিন ইহুদি। বিক্ষোভকারীরা গাজার বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্মম হামলার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বাইডেন প্রশাসানকে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ারও দাবি জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ অক্টোবর) ‘জুইশ ভয়েস ফর পিস’ সংগঠনের সদস্যরা ক্যাপিটল ভবনে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরুও (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন।

সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মার্কিন ইহুদি ক্যাপিটল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ৩৫০ জনেরও বেশি মার্কিন ইহুদি পার্লামেন্ট ভবনের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে ক্যাপিটল পুলিশ তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
ইউএস ক্যাপিটল পুলিশ বলে, আমরা বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধ করার জন্য সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু যখন তারা আমাদের নির্দেশ মানেননি, তখন আমরা তাদের গ্রেফতার করতে শুরু করি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা হাতকড়া পরিয়ে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যাচ্ছেন ও ব্যানার সরিয়ে দিচ্ছেন। সেসময় রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন উইলিয়ামস সংহতির চিহ্ন হিসেবে একটি ইসরায়েলি পতাকা নেড়ে দেখান।
বিক্ষোভের বিষয়ে ইহুদি সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (পূর্বে টুইটার) লিখেছে, ৭৫ বছর ধরে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে ও একটি সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করছে। এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গাজা গণহত্যার শিকার হচ্ছে। আমরা এখানে ‍যারা ইহুদি হিসেবে রয়েছি, তারা এমন আচরণকে প্রত্যাখান করছি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে সংগঠনটির এক্স পোস্টে বলা হয়, কয়েক শ মার্কিন ইহুদি ক্যাপিটল হিলে অবস্থান করছেন। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
নির্বাচন কমিশন গঠনের বিল পাসের জন্য সংসদে

নির্বাচন কমিশন গঠনের বিল পাসের জন্য সংসদে

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

অলিম্পিকে যৌন আবেদনমূলক বিকিনিকাটের বিরোধিতা করে মনোকিনিকাট

অলিম্পিকে যৌন আবেদনমূলক বিকিনিকাটের বিরোধিতা করে মনোকিনিকাট

বিশ্ববাজারে বৃদ্ধি ও পাচার বন্ধে ডিজেলের দাম বেড়েছে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে বৃদ্ধি ও পাচার বন্ধে ডিজেলের দাম বেড়েছে: প্রতিমন্ত্রী

মার্চ থেকে বিমানের সব সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী

মার্চ থেকে বিমানের সব সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী

মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপনে প্রবাসীদের ক্ষোভ

ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

এবার নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

এবার নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক