রবিবার , ২১ নভেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বলের আঘাতে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২১, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
বলের আঘাতে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

 স্পোর্টস ডেস্ক 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপদে জেরমি সোলোজানো। বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ক্রিকেটার। 

রোববার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ইনিংসের ২৪তম ওভারে রোস্টন চেজের একটি শর্ট ডেলিভারি সজোরে মারতে চেয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

এ সময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন জেরমি সোলোজানো। করুণারত্নের সেই জোরালো পুল শট সরাসরি গিয়ে সোলোজানোর মাথায় আঘাত লাগে। হেলমেট পরে ফিল্ডিং করেছিলেন তিনি। তারপরও বল এতটাই জোরে মাথায় আঘাত লাগে যে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সোলোজানো। 

দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করেন তার। তবে চোট খুবই গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোলোজানোকে। এরপর এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরমি সোলোজানোকে হাসপাতালে নিয়ে তার মাথার স্ক্যান করা হয়েছে। সেখানে কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও তাকে পর্যবেক্ষণের জন্য সারারাত হাসপাতালে রাখা হবে।

গল টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২৪ রান। ১১৮ রানে ব্যাট করছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ২৯ রানে ব্যাটিং করে তাকে সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৫৬ রানে আউট হয়েছে পাথুম নিশাঙ্কা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে প্রাধান্য পেল যেসব বিষয়

ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে প্রাধান্য পেল যেসব বিষয়

এই দেশে কিছু না করতেই লাল কার্ড দেয়: বার্সা কোচ

এই দেশে কিছু না করতেই লাল কার্ড দেয়: বার্সা কোচ

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

তালেবান ইস্যুতে পশ্চিমাদের কড়া বার্তা পুতিনের

তালেবান ইস্যুতে পশ্চিমাদের কড়া বার্তা পুতিনের

বিজয় মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডলারের কারণে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী

নিউ ইয়র্কে শুরু হচ্ছে বাংলাদেশের ‘বিজনেস এক্সপো’