বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফখরুল-আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৩৭ পূর্বাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। তবে নাম উল্লেখ করা বিএনপির নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

আল-জাজিরার সাংবাদিক শিরিন হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

মালয়েশিয়ায় খালি হচ্ছে নেপালি গার্ড, দুয়ার খুলছে বাংলাদেশিদের

মালয়েশিয়ায় খালি হচ্ছে নেপালি গার্ড, দুয়ার খুলছে বাংলাদেশিদের

দালালের খপ্পরে সৌদি গিয়ে নির্যাতনের শিকার তরুণী, ফিরে আসার আকুতি

ইতালির মেস্ত্রেতে কনস্যুলেট অফিস স্থাপন জরুরি

ইতালির মেস্ত্রেতে কনস্যুলেট অফিস স্থাপন জরুরি

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে না ফ্রান্স

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে না ফ্রান্স

বিরতি নিচ্ছেন সামান্থা

বিরতি নিচ্ছেন সামান্থা

রাষ্ট্রদূত সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়া সরাসরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন

ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের ‘খবর’ ছিল: মোমেন

যুদ্ধের প্রভাবে পোল্যান্ডে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ব্যবসায়ীরা বিপাকে