শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ নিষেধাজ্ঞা নিয়ে ইরান-চীন আলোচনা

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৬, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ নিষেধাজ্ঞা নিয়ে ইরান-চীন আলোচনা

 অনলাইন ডেস্ক 

যুক্তরাষ্ট্র আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার অবসান ঘটানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

খবরে বলা হয়, এ বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম বিষয় ছিল— তেহরানের ওপর অবৈধভাবে আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অবসান ঘটানো।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। একই সঙ্গে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নের প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর নিন্দা জানান।

পরমাণু চুক্তিতে ফেরার মানসিকতা নিয়ে ইরান ভিয়েনা আলোচনায় যোগ দেবে বলে জানান আমিরাব্দুল্লাহিয়ান।

আমিরাব্দুল্লাহিয়ান বলেন, সম্প্রতি ইরানের দূত কাবুলে সফরের সময় তালেবানকে অন্তভুর্ক্তিমূলক সরকার গঠন এবং আফগানিস্তানের নাগরিকদের চাহিদা মেটাতে ইরানের সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পরমাণু চুক্তি নিয়ে বর্তমানে ইরান যে অবস্থান নিয়েছে, তা ন্যায্য।

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুল ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আফগানিস্তান নিয়ে চীনে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ঢাকার সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বাড়িতে যা যা করবেন

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বাড়িতে যা যা করবেন

অবৈধদের গ্রেপ্তারে অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন

পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন

প্রবাসীদের হয়রানি-গ্রেপ্তারে জিএসসি সাউথইস্ট রিজিওনের প্রতিবাদ

প্রতারণা থেকে নিজেকে আরও মজবুত করার শিক্ষা পাই

প্রতারণা থেকে নিজেকে আরও মজবুত করার শিক্ষা পাই

যৌন পেশা বিলোপের অঙ্গীকার স্পেনের প্রধানমন্ত্রীর

যৌন পেশা বিলোপের অঙ্গীকার স্পেনের প্রধানমন্ত্রীর