বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আগের তুলনায় বাংলাদেশ ভালো আছে : পরিকল্পনামন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৩০, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় বর্তমানে বাংলাদেশের আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে। বাংলাদেশ আগের চেয়ে ভালো আছে। প্রবীণ সেবায় আপনারা যা চাইছেন, তা করা সম্ভব হবে। তবে সরকার এখন কিছুটা চাপে আছে। আশা করি কয়েক মাসের মধ্যে সে চাপটা কমে যাবে।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শতভাগ পেনশন সমপর্ণকারী গ্রুপ আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি যখন অর্থ মন্ত্রণালয়ে ছিলাম, তখন সরকারি কর্মকর্তাদের পেনশনের বিষয় নিয়ে কাজ চলছিলো। কিন্তু হতাশার বিষয় হলো, অঙ্কের মারপ্যাঁচে পড়ে সেটা পিছিয়ে গেল। যে কয়টি সরকারের সঙ্গে আপনারা কাজ করেছেন, মানবতার দিক থেকে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকার সুযোগ আপনাদের ছিলো।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একজন কল্যাণকামী মানুষ। সরকারি চাকরি শেষে কর্মকর্তা-কর্মচারীরা যেন একটু আয়েশে থাকতে পারেন, সেজন্য বিভিন্ন উদ্যোগ তিনি নিয়েছেন। আপনাদের যে দাবিগুলো আছে, ক্যাবিনেট মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে সেগুলো সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে পেশ করবো। আশা করছি সেগুলো বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকার কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য নিয়ে গণশুনানি জানুয়ারিতে

আ.লীগের বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মনোনয়ন

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল ওয়াশিংটন

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল ওয়াশিংটন

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাইকোর্টে একদিনে ১১৮৫ মামলার নিষ্পত্তি

হকার-ফেরিওয়ালা-রিকশাচালকও পাবেন জামানতবিহীন ঋণ

হকার-ফেরিওয়ালা-রিকশাচালকও পাবেন জামানতবিহীন ঋণ

জেলেনস্কিকে হত্যায় ভাড়াটে সেনা পাঠিয়েছিল রাশিয়া, দাবি ইউক্রেনের

৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী