রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৫, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। 

রোববার (৫ ডিসেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১৯৭ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দেশ বদলেছে, আকাশ থেকে ঢাকা-চট্টগ্রাম শহর চেনা যায় না: তথ্যমন্ত্রী

দেশ বদলেছে, আকাশ থেকে ঢাকা-চট্টগ্রাম শহর চেনা যায় না: তথ্যমন্ত্রী

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

বন্দুক হামলার শিকার ডোনাল্ড ট্রাম্প

সংসদে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

যেখানে প্রবাসীর চেয়ে দালালেল সংখ্যা বেশি

ইতালি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

টিকা নিয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

টিকা নিয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

কাঁধ খোলা পোশাকে তাক লাগালেন মধুমিতা

কাঁধ খোলা পোশাকে তাক লাগালেন মধুমিতা

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী