মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনা পরীক্ষা করে পজিটিভ হলে সোয়া লাখ টাকা পুরস্কার!

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৭, ২০২১ ৫:৫৭ পূর্বাহ্ণ
করোনা পরীক্ষা করে পজিটিভ হলে সোয়া লাখ টাকা পুরস্কার!

করোনা পরীক্ষায় কারও ফলাফল পজিটিভ এলে তাকে পুরস্কার দেওয়া হবে। তাও সামান্য কোনো সংখ্যা নয়, দেওয়া হবে ১ হাজার ৫৭০ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা)। 

চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে উপসর্গ দেখা দেওয়ার পর স্বেচ্ছায় করোনা পরীক্ষা করালে এ পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।  

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য বেইজিং নিউজের বরাতে ইনসাইডার এ খবর দিয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, হারবিনের যেসব বাসিন্দা লক্ষণ প্রকাশের পর আগ্রহী হয়ে করোনা পরীক্ষা করাবেন ও পজিটিভ শনাক্ত হবেন এবং সেই তথ্য জানাবেন তারা এ পুরস্কার পাবেন।

বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন রোববার হারবিন শহরে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তারা কোনো ধরনের আর্থিক পুরস্কার পাননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোথাও করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সেটি খেয়াল রাখতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এ ছাড়া কারও জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো কিংবা ডায়রিয়া হলে নিজে নিজেই কোনো চিকিৎসা না করতে বলা হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
তুলে নেওয়া হলো বাংলাদেশের ‘সুবিধা’, এলো নতুন নিয়ম

তুলে নেওয়া হলো বাংলাদেশের ‘সুবিধা’, এলো নতুন নিয়ম

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হলেন বাঁধন

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হলেন বাঁধন

হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার

ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে: প্রধানমন্ত্রী

নিজের বাড়িতেই সাবেক আফগান নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ৭১ লাখ বাংলাদেশি : ডব্লিউএইচও

রোজার আগেই চিনির দাম ৩০ টাকা বাড়াল টিসিবি

শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান