রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাগর উত্তাল, বাড়ছে ঝোড়ো হাওয়া

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৩, ২০২২ ৩:০৯ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগরে দমকা ও ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৩ অক্টোবর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

বজলুর রশিদ বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (অক্ষাংশ: ১৫.০° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৯.৫° পূর্ব) অবস্থান করছে।

নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও বলেন, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

উল্লেখ্য,বঙ্গোপসাগরের সৃষ্ট এ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘পাতা’।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

যাকে খুশি মডেল বা অভিনেত্রী বলবেন না, আপত্তি জয়ার

যাকে খুশি মডেল বা অভিনেত্রী বলবেন না, আপত্তি জয়ার

বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে ড. ইউনূসের সঙ্গে সংলাপ করবে যুক্তরাষ্ট্র

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, ৬ কোটি টাকায় ফ্ল্যাট শ্বশুরের নামে

ইভ্যালি থেকে এক টাকাও বেতন পাইনি: শবনম ফারিয়া

ইভ্যালি থেকে এক টাকাও বেতন পাইনি: শবনম ফারিয়া

বিচারপতি সিনহার মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বিচারপতি সিনহার মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৬৩

করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৬৩

ইউক্রেনের পক্ষে ভোটে উন্নয়নমূলক কাজে বাধা আসবে না: পররাষ্ট্রমন্ত্রী