শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১০, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় সরকার সমর্থিত বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। সম্প্রতি দেশটিতে এ ধরনের হামলা বেড়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, বন্দুকধারীরা টিটিও শহর থেকে ১০ কিলোমিটার দূরে সরকার সমর্থিত বেসামরিক বাহিনীর ওপর হামলা চলায়। নিহতরা বুরকিনা ফাসোর হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্য। স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করতে সরকার তাদের সহায়তা করছে। জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আইএস ও আল-কায়দার সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী দেশ মালি ও নাইজারেও গোষ্ঠীটি সক্রিয়।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। দেশটির বিরোধীদল ও সুশীল সমাজ বারবার নিরাপত্তা ইস্যুতে সরকারের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন।

আফ্রিকার এ দেশটিতে গত মাসে আল-কায়দার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৯ সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালোনা করছে দেশটির সেনাবাহিনী। বুরকিনা ফাসো ও নাইজারের সেনাবাহিনী জানিয়েছে তাদের যৌথ অভিযানে সীমান্ত এলাকায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছেন। তাছাড়া আটক করা হয়েছে ২০ সন্দেহভাজনকে। ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কলম্বিয়ার বিপক্ষে ‘পাপ করেছে’ ব্রাজিল

কলম্বিয়ার বিপক্ষে ‘পাপ করেছে’ ব্রাজিল

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

আগামী বছরের ৫ মার্চ মিশিগান বিএনপির সম্মেলন

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

‘আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, কিন্তু পারছে না’

‘আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, কিন্তু পারছে না’

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

উত্তর কোরিয়া বাদ, ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে রাশিয়া

যদি কাউকে ধরে দলে ঢুকতাম, তবে তিন বছর বসে থাকতাম না: সাব্বির

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো