বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ার ‘দাতু শ্রী’ খেতাব পেলেন কুমিল্লার সেলিম

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৫, ২০২২ ৫:২৮ পূর্বাহ্ণ

মালাক্কার রাজপরিবারের পক্ষ থেকে সেলিমের হাতে সম্মাননা তুলে দেন- ওয়াই. এ. এম. দাতু আব্দুল লতিফ বিন হাশিম

মালয়েশিয়ার সম্মানসূচক ‘দাতু শ্রী’ খেতাব পেয়েছেন প্রবাসী বাংলাদেশি জালাল উদ্দিন সেলিম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের মোহাম্মাদ আব্দুল আওয়ালের ছেলে।

শনিবার (১ অক্টোবর) মালাক্কার প্রভাবশালী রাজপরিবারের পক্ষ থেকে সেলিমকে এ খেতাব দেওয়া হয়। ব্যবসায়, এনজিও ও সামাজিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে খেতাব দেয় মালাক্কার রাজপরিবার।

এমন স্বীকৃতি লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে সেলিমকে অভিনন্দন জানিয়েছেন কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।

‘দাতু শ্রী’ বা ‘দাতো সেরি’ হলো দেশের জন্য অবদান রেখেছেন এমন ব্যক্তিকে রাষ্ট্রের দেওয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। এটি ফেডারেল খেতাব ‘তান শ্রী’র সমতুল্য একটি সম্মান। এ খেতাব পাওয়া ব্যক্তির স্ত্রীকে ‘দাতিন শ্রী’ বলা হয়।

জানা গেছে, সেলিম ১৯৯৫ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি স্যায়েন্স মালয়েশিয়ায় (ইউএসএম) পড়ালেখা করতে যান। পড়ালেখা শেষে তিনি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনোনিবেশ করেন ব্যবসায়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

২০১৯ সালে মালয় তরুণী দাতিন সেরি নুরুল আনিসকে বিয়ে করেন সেলিম। তাদের ঘরে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কাছে অতি পরিচিত মুখ সেলিম।

জালাল উদ্দিন সেলিম বলেন, আমি বাংলাদেশি, এটাই আমার বড় পরিচয়। প্রবাসে এ সম্মান পাওয়া দেশের জন্যও সম্মানের। এ সম্মান যেন ধরে রাখতে পারি।

মালয়েশিয়ায় কর্মরত সব প্রবাসীর যেকোনো সমস্যা সমাধানে পাশে থেকে আত্মনিয়োগ করবেন বলেও জানান সেলিম।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দক্ষিণ আফ্রিকা থেকে চিরবিদায় নিলেন আরও এক রেমিট্যান্সযোদ্ধা

দক্ষিণ আফ্রিকা থেকে চিরবিদায় নিলেন আরও এক রেমিট্যান্সযোদ্ধা

৭১’র গণহত্যার স্বীকৃতির দাবিতে টরন্টোতে অনুষ্ঠান

রাজধানীতে ফিরছে নগরবাসী, নেই ভোগান্তি

ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণ ক্ষমতা কম: ফাউসি

ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণ ক্ষমতা কম: ফাউসি

সুপার ফোরে যেতে মুস্তাফিজের দিকে তাকিয়ে বাংলাদেশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এবার করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

এবার করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

চীনে আগামী বছর ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা