Wednesday , 15 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনার টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও!

প্রতিবেদক
Probashbd News
December 15, 2021 9:50 am
করোনার টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও!

করোনার টিকা না নিলে বা টিকাবিধি না মানলে বেতন কেটে নেওয়া হবে গুগল কর্মীদের। এমনকি ক্ষেত্রবিশেষ তাদের চাকরিচ্যুতও করা হতে পারে।

কর্মীদের সম্প্রতি এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে মঙ্গলবার সিএনবিসির খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুগলের শীর্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি মেমো প্রচার করেছে। এ মেমোয় বলা হয়েছে, গুগলের কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে তাদের টিকা গ্রহণসংক্রান্ত তথ্য ঘোষণা করতে হবে।  যারা এ সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য ছুটিতে পাঠানো হবে। তারপর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিএনবিসির প্রতিবেদনের বিষয়ে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু এ বিষয়ে গুগল সরাসরি কোনো মন্তব্য করেনি। 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি কার্ডের সংশোধনীর বিষয়ে আয়েবাপিসির ভার্চুয়াল সভা

বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুলল স্কটল্যান্ডের

বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুলল স্কটল্যান্ডের

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক বোমারু বিমান সামনে আনল যুক্তরাষ্ট্র

সীতাকুন্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৯

কক্সবাজার সৈকতে এবার ভেসে এল বিপুল চামিলা, পোপা, ছুরি মাছ

মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী, বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কিয়েভে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে পরোয়ানা নেই বলেই গ্রেপ্তার করা হয়নি

বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮: আরএসএফ

বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮: আরএসএফ