বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডায় ছুরিকাঘাত: গ্রেফতারের পর দ্বিতীয় সন্দেহভাজনও নিহত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:০৫ পূর্বাহ্ণ

কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে ১০ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন মাইলেস স্যান্ডারসন গ্রেফতারের পর নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মাইলেস স্যান্ডারসনকে (৩২) স্থানীয় সময় বুধবার বিকালে সাসকাচোয়ান প্রদেশের একটি হাইওয়েতে ধাওয়া গ্রেফতারের পর হেফাজতে নেওয়া হয়।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, একটি সাদা এসইউভি গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। এরপর রোথার্ন শহরের কাছে পুলিশ ক্রুজার গাড়িগুলোকে ঘিরে রেখেছে।
এর আগে, আরেক সন্দেহভাজন হামলাকারীর লাশও উদ্ধার করে পুলিশ। তার নাম ডেমিয়েন স্যান্ডারসন।

রবিবার (৪ সেপ্টেম্বর) কানাডার সাসকাচোয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন।
পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর সোমবার জানান, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা বলতে পারেননি তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
নিউক্যাসল ক্লাবের মালিক হয়ে নতুন বিতর্কে যুবরাজ সালমান

নিউক্যাসল ক্লাবের মালিক হয়ে নতুন বিতর্কে যুবরাজ সালমান

ভোগান্তি নিয়েই রাজধানী ছাড়ছে মানুষ

জিয়াকে খুঁজে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয় : তথ্যমন্ত্রী

জিয়াকে খুঁজে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয় : তথ্যমন্ত্রী

পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ‘কথিত’ স্ত্রী জান্নাত আরা

ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ‘কথিত’ স্ত্রী জান্নাত আরা

যেভাবে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম

যেভাবে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম

২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ইতালি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম