বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইসিউতে নায়ক সোহেল রানা, অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৯, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
আইসিউতে নায়ক সোহেল রানা, অবস্থা সংকটাপন্ন

‘ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা আইসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই বীর মুক্তিযোদ্ধাকে আইসিইউতে নেয়া হয়েছে।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। উনার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’

এর আগে ২৫ ডিসেম্বর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আমি আওয়ামী লীগের দালাল : ব্যারিস্টার সুমন

`যতবার পদ্মা পাড়ি দেবো, ততবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট জানাবো’

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

ভারতে তিন বছরে সাড়ে ২৪ হাজার শিশু আত্মঘাতী, বড় কারণ পরীক্ষায় ফেল

ভারতে তিন বছরে সাড়ে ২৪ হাজার শিশু আত্মঘাতী, বড় কারণ পরীক্ষায় ফেল

কিশোর গ্যাং দমনে সামাজিক সচেতনতাও জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাং দমনে সামাজিক সচেতনতাও জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্ত মানবতার সেবার লক্ষে ডামুড্যা উপজেলা এসোসিয়েশন অফ ইতালি পূর্ণাঙ্গ কমিটি গঠন

১০ ডিসেম্বর অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব : গয়েশ্বর

নিলামে উঠছে সাবেক এমপিদের আনা ৪৪ বিলাসবহুল গাড়ি

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন: ওবায়দুল কাদের

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন: ওবায়দুল কাদের

জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জয়ের

জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জয়ের