শুক্রবার , ৮ জুলাই ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সারাদেশে আলোকসজ্জা বন্ধ

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৮, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন জনসংযোগ অধিশাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আলেকসজ্জা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণিবিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে, মঙ্গলবার এক অনুষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি লোডশেডিংয়ের ক্ষেত্রে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন নিয়ে প্রশ্ন তুললেন চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন নিয়ে প্রশ্ন তুললেন চীনা রাষ্ট্রদূত

ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৭৬, ত্রাণহীন উত্তর গাজা

ভারতের সাথে লড়াই করে হারলো বাংলাদেশ

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছুঁইছুঁই

১২ ঘণ্টায় রোনালদোর ৩৮৩ কোটি টাকার জার্সি বিক্রি

১২ ঘণ্টায় রোনালদোর ৩৮৩ কোটি টাকার জার্সি বিক্রি

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

চালু হলো কৃষিপণ্যের বেচাকেনায় সরকারি অ্যাপ ‘সদাই’

চালু হলো কৃষিপণ্যের বেচাকেনায় সরকারি অ্যাপ ‘সদাই’