শনিবার , ৮ জানুয়ারি ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৮, ২০২২ ৫:০৬ পূর্বাহ্ণ
গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেঘলা পরিবহনের দ্রুতগামী একটি বাস পথচারীদের দেখেও গতি কমায়নি। তাদেরকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার  বলেন, ‘মেঘলা পরিবহনের বাসচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ার তাদেরকে আটক করা যায়নি।’

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  বলেন, ‘গুলিস্তানে দুর্ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)। ঢামেকে চিকিৎসাধীনরা জানিয়েছেন, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
রুমিন ফারহানা ফের করোনায় আক্রান্ত

রুমিন ফারহানা ফের করোনায় আক্রান্ত

২০০১ সালের পুনরাবৃত্তি হচ্ছে: ওবায়দুল কাদের

২০০১ সালের পুনরাবৃত্তি হচ্ছে: ওবায়দুল কাদের

নিজের বিয়েতে যে ছক কষলেন জাহ্নবী কাপুর

নিজের বিয়েতে যে ছক কষলেন জাহ্নবী কাপুর

৬০০ কোটি টাকার গোলরক্ষককে বিনামূল্যে পেল পিএসজি

৬০০ কোটি টাকার গোলরক্ষককে বিনামূল্যে পেল পিএসজি

পশ্চিমতীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, যা বলল হামাস

পশ্চিমতীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, যা বলল হামাস

ভিসার ধরন না বুঝে কুয়েতে গিয়ে বিপাকে পড়ছে প্রবাসী বাংলাদেশিরা

দোভাষীর কথায় ‘স্বীকারোক্তি’, মালদ্বীপে বাংলাদেশির মৃত্যুদণ্ড

তথ্য অধিকার আইন শক্তিশালী হোক

তথ্য অধিকার আইন শক্তিশালী হোক

ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল