শুক্রবার , ২৮ জানুয়ারি ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বিদেশি সহায়তা আসা শুরু

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৮, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বিদেশি সহায়তা আসা শুরু

ভাসানচরে রোহিঙ্গাদের জন্যে বিদেশি সহায়তা আসতে শুরু করেছে। জাপান ২০ লাখ ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে ১০ লাখ ডলার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং ১০ লাখ ডলার বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) দেওয়া হবে। তারা ভাসানচরে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবায় এই অর্থ ব্যয় করবে। 

ঢাকায় জাপানের দূতাবাস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকটের সমাধান খুবই তাৎপর্যপূর্ণ। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তার লক্ষ্যে ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আলোকে এই সহায়তা দিচ্ছে জাপান। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা জোরদার করবে। 

জাপানের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানচরে সহায়তা দেওয়ার পাশাপাশি এটা মনে রাখা দরকার যে, রোহিঙ্গাদের বড় অংশ এখনো কক্সবাজারে রয়ে গেছেন। তাই কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীসহ সেখানকার রোহিঙ্গাদেরকেও সহায়তা করা দরকার। 

এতে আরও বলা হয়, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে জাপান। সংকটের দীর্ঘমেয়াদি সমাধান শুধু বাংলাদেশের জন্য নয়; বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এক্ষেত্রে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক অর্জনে আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব রয়েছে। 

উল্লেখ্য, এ পর্যন্ত নয় দফায় প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রথমে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রবল বিরোধিতা করেছিল। কিন্তু সরকারের তরফে বলা হয়েছিল যে, কক্সবাজারের ওপর চাপ কমাতে এই স্থানান্তর। ভাসানচরে বিপুল অর্থ ব্যয়ে বিশাল অবকাঠামো নির্মাণ করেছে সরকার। বিদেশিদের ভাসানচর নিয়ে গিয়ে অবকাঠামো দেখানো হয়। বাংলাদেশের স্থানীয় এনজিওগুলো প্রথমে ভাসানচরে কাজ শুরু করে। তারপর জাতিসংঘের সঙ্গে চুক্তির পর এখন সেখানে বিদেশি অর্থায়ন আসতে শুরু করেছে। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সুদানের শেতিত নদীতে ভেসে এলো ৩০ মরদেহ

সুদানের শেতিত নদীতে ভেসে এলো ৩০ মরদেহ

রাষ্ট্রদূত সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়া সরাসরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন

দুদকের মামলায় কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে মারধর করলো তালেবান

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে মারধর করলো তালেবান

হরতালসহ কঠোর আন্দোলনের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা