বুধবার , ১৬ মার্চ ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আজও কেউ মারা যায়নি

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৬, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর ফলে তিনমাস পর করোনায় টানা দুই দিন মৃত্যুশূন্য থাকল দেশ।
দেশে করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুও আগের চেয়ে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ই ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

বুধবার (১৬ই মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১৮২ জন। শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২। মোট সুস্থ ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২১৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮

মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮

রেলক্রসিংয়ে আড়াই বছরে ২১৯ প্রাণহানি

সঠিক সময়ে নির্বাচন হবে : প্রেস সচিব শফিকুল আলম

যুক্তরাজ্যের বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা

বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

বিশ্বকাপ সেরা একাদশে তিন অস্ট্রেলিয়ান, অধিনায়ক বাবর

বিশ্বকাপ সেরা একাদশে তিন অস্ট্রেলিয়ান, অধিনায়ক বাবর

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত