সোমবার , ৩১ জানুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যে ৭ কারণে রাতারাতি বেড়ে যায় ওজন

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৩১, ২০২২ ১:০১ অপরাহ্ণ
যে ৭ কারণে রাতারাতি বেড়ে যায় ওজন

অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বর্তমানে অনেকেই ওজন কমানোর রেসে দৌঁড়াচ্ছেন। আসলে সঠিক জীবনযাপনের মাধ্যমে খুব সহজেই কমানো যায় শরীরের অতিরিক্ত ওজন।

তবে অনেক সময় দেখা যায় শরীরচর্চা করেও এমনকি সঠিক ডায়েট অনুসরণ করার পরও রাতারাতি হঠাৎ করে বেড়ে যায় ওজন। এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন!

আসলে এমন কিছু ভুল আছে, যা আমাদের অজান্তেই হয়ে যায়! যার ফলে ওজন বেড়ে যেতে পারে রাতারাতি। জেনে নিন কোন কোন কারণে রাতারাতি বেড়ে যায় ওজন-

> অনেকেই ওজন কমাতে জিমে গিয়ে ভারি শরীরচর্চা করেন। যেমন- হিট এক্সারসাইজ, ওজন উত্তোলনসহ নানা কসরত করেন।

যদি হঠাৎ করেই এসব বন্ধ করে দেন তাহলে কয়েকদিনের মধ্যেই আবার ওজন বেড়ে যাবে।

> কোমল পানীয়সহ বিয়ার কিংবা মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সন্ধ্যার পর এসব গ্রহণ করলেই ওজন বাড়ার সম্ভাবনাও বাড়ে।

> অতিরিক্ত চিনি ও লবণ দুটোই ওজন বাড়ানোর জন্য দায়ী হতে পারে, এমনই মত বিশেষজ্ঞদের। তাই লবণ ও চিনি দেওয়া খাবার পরিহার করুন, যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান।

> পানিও ওজন কমাতে সাহায্য করে। তাই যদি আপনার শরীরে পানিস্বল্পতা থাকে তাহলেও রাতারাতি বাড়তে পারে ওজন।

অবশ্যই রাতে ঘুমানোর আগেও পানি পান করা উচিত। এতে করে সারারাত শরীর হাইড্রেট থাকবে।

> দৈনিক নানা ধরনের খাবার খাওয়া হয় সবারই। তবে কোন কোন খাবারে আপনার অ্যালার্জি আছে, তা কি জানেন?

জানলেও অজান্তে অনেক সময় অ্যালার্জিজাতীয় খাবার খাওয়া হয়ে যায়। এ কারণেও পরের দিন ওজন বেশি দেখাতে পারে।

> মাসিকচক্র এগিয়ে আসতেই নারীর শরীরে হরমোনের তারতম্য ঘটে। এ কারণে মাসিক হওয়ার আগ থেকেই ওজনে হেরফের ঘটতে পারে। তাই মাসিকের সময় ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সরকারি চাকরিতে শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

সরকারি চাকরিতে শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

বিশ্ব এক ‘বিপদ মুহূর্তের’ মুখোমুখি হচ্ছে: জাতিসংঘ

বিশ্ব এক ‘বিপদ মুহূর্তের’ মুখোমুখি হচ্ছে: জাতিসংঘ

এসএসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা বসুন্ধরায়, দাফন আজিমপুরে

খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজা ইস্যুতে ইউটার্ন যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়েছে: মির্জা ফখরুল

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়েছে: মির্জা ফখরুল

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা