বৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২২, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

মালয়েশিয়ায় দীর্ঘদিন কাজে অনুপস্থিত ছিলেন এক বাংলাদেশি। তাকে খুঁজে না পেয়ে নিয়োগকর্তা পুলিশ রিপোর্ট দায়ের করেন। পুলিশ রিপোর্ট দায়ের এরপরই তার সঙ্গে থাকা অপর বাংলাদেশি গা ঢাকা দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে তিনি সহকর্মীকে ‘হত্যা’র কথা স্বীকার করেন।

জানা গেছে, মালয়েশিয়ায় কথা কাটাকাটির জেরে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা দুজনেই একই রুমে বসবাস ও একই বসের অধীনে চাকরি করতেন বলে জানা গেছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, লাশ পুলিশকে না জানিয়েই দাফন করা হয়েছিল। পরে ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে তুয়ানকু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেরেমবান প্রদেশে একটি নির্মাণাধীন ভবন থেকে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ পলাতক অবস্থায় ২৯ বছর বয়সি বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে। তবে পুলিশ নিহত বাংলাদেশি ও গ্রেফতার বাংলাদেশির নাম ঠিকানা প্রকাশ করেনি।

সেরেম্বান থানার প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম বলেছেন, তামান মুতিয়ারা গাল্লা নামক স্থানে একটি নির্মাণ সাইটে লাশ দাফন করা হয় এবং এখানেই তাকে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে ৩০ বছর বয়সি নিহত ব্যক্তির গৃহবধূও ছিল। তবে খুনি পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে তার স্বদেশীকে হত্যা করেছে। হত্যার পর যেখানে লাশ দাফন করা হয়েছে সে জায়গাটিও সে পুলিশকে শনাক্তকরণে সহযোগিতা করছে। এসময় যে কাঠের টুকরা দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই কাঠের টুকরাটি উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ যেন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে

নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন? জেনে নিন ক্ষতিকর দিক

নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন? জেনে নিন ক্ষতিকর দিক

ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির সস্ত্রীক করোনাক্রান্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির সস্ত্রীক করোনাক্রান্ত

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

দেড়মাস ধরে গ্রিসের মর্গে বাংলাদেশি রুনার মরদেহ

আবাসন সংকট, বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছে কানাডা