বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্ট্রেলিয়া সিরিজে মাঠে প্রবেশের অনুমতি নেই মাঠ কর্মীদেরও!

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৮, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে প্রবেশের অনুমতি নেই মাঠ কর্মীদেরও!

করোনা মহামারির মাঝেই চলছে ক্রীড়াযজ্ঞ। কোপা আমেরিকা, ইউরো কাপ, অলিম্পিক থেকে শুরু করে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজগুলো। করোনা শনাক্ত হলে তাকে আইসোলেশনে রেখেই হচ্ছে ম্যাচ।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এখানে ব্যতিক্রম। বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রেই বোধহয় এমনটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কত শর্ত যে দিয়েছে!

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়া দলের। চার্টার্ড ফ্লাইটে করে এসে ইমিগ্রেশনেও দাঁড়াবে না দলের কেউ। নির্দিষ্ট একজন সব ঝামেলা চুকিয়ে ফিরবেন হোটেলে।

এর আগে ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালকে আইসোলেশন করার নির্দেশ দেয়। বিসিবি সেটিও মেনে নিয়ে পুরো হোটেল ভাড়া নিয়েছে। এখানেই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে ১০দিন আগে থেকে রাখা হয়েছে আইসোলেশনে।

বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর থেকে ২৯ জুলাই দেশে ফিরে সোজা হোটেলে উঠবে। তিন দিন কঠোর কোয়ারেন্টিনে দফায় দফায় করানো হবে করোনা পরীক্ষা। এখানে পাস করলে তবেই সুযোগ মিলবে অনুশীলনের।

দশ দিনের সফরে ৭বার হবে কোভিড টেস্ট। এছাড়া চিকিৎসক দল যদি মনে করেন কাউকে আলাদা করে পরীক্ষা করানো লাগবে, সেক্ষেত্রে কোভিড টেস্ট আরও বাড়বে।

বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, ম্যাচ চলাকালীন মাঠ কর্মীরাও প্রবেশ করতে পারবে না মাঠে। খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরলে তবেই অনুমতি পাবে পাঠে প্রবেশের।

শুধু মাঠ কর্মীরাই নন, আকসুর কর্মীরাও থাকতে পারবেন না ড্রেসিং রুমের আশেপাশে। মাঠে থাকবে না কোনও ক্যামেরা ক্রু। গ্যালারী থেকে করতে হবে ব্রডকাস্টিংয়ের কাজ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ফটো সাংবাদিকরা তো করোনা মহামারির শুরু থেকেই প্রবেশ করতে পারেন না মাঠে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

‘ইসরায়েলগামী’ ৩ জাহাজে হুথির ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

জোয়ারে তলিয়ে গেছে ধানক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা

বিদেশিদের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

ইতালির মিনান বিএনপির  পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত

ইতালির মিনান বিএনপির পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে করণীয়

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে করণীয়

বলের আঘাতে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

বলের আঘাতে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার