Friday , 6 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কবিগুরুর রচনা চিরকাল মানব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে : ফখরুল

প্রতিবেদক
Probashbd News
August 6, 2021 5:48 am
কবিগুরুর রচনা চিরকাল মানব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে : ফখরুল

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি তার উজ্জল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্মরণ করি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে তার অসামান্য অবদানের কথা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সঙ্গীত রচয়িতা ও সুরকার।

তিনি বলেন, কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, ছিলেন সমাজ, রাজনীতি ও সামাজিক সম্প্রীতির অক্লান্ত ভাষ্যকার যা তিনি সাহিত্য ও কর্মজীবনের শুরু থেকে আমৃত্যু করে গেছেন। তার রচনায় সমাজচেতনা ও মানবপ্রেমের শ্বাশতবাণী বিধৃত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত