সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেয়ের ছবি প্রকাশ‌্যে আনলেন লিসা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৬, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
মেয়ের ছবি প্রকাশ‌্যে আনলেন লিসা

কয়েকদিন আগে কন‌্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী লিসা হেডেন। তৃতীয় সন্তানের মা হওয়ার পর প্রথমবার মেয়েকে নিয়ে প্রকাশ‌্যে এলেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—‘স্বর্গীয় পরিপূর্ণতা’।

প্রকাশিত ছবিতে দেখা যায়—সমুদ্রের ধারে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন লিসা। ইনস্টাগ্রাম স্টোরিতে এ অভিনেত্রী আরো লেখেন, ‘আমরা তোমাকে পেয়েছি, সব কিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি বেবি গার্ল।’

অন‌্যদিকে লিসার স্বামী ডিনো লালভানি ইনস্টাগ্রামে প্রথম অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে লিসা এবং তাদের কন্যাসন্তান লারার প্রথম ঝলক শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বাড়ির এবং কর্মক্ষেত্রের ক্রিয়াকলাপ ভাগ করে নেবেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে।

প্রথমবার মেয়ের মা হয়েছেন লিসা। মেয়ে জন্মের আগে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছিলেন লিসা। এই দম্পতির জ্যাক এবং লিও নামে আরো দুই পুত্রসন্তান রয়েছে।

২০১৬ সালে দিনো লালভানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিসা। পাকিস্তানি-ব্রিটিশ বংশদ্ভূত গুদল্লু লালভানির ছেলে দিনো। ২০১৭ সালে প্রথম সন্তান জ্যাকের জন্ম হয়। ২০২০ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান লিওয়ের।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

একইসঙ্গে ৫টি প্রোফাইল চালাতে পারবেন ব্যবহারকারীরা

দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

দেড় হাজার কিমি দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

আইসিইউতে রওশন এরশাদ, দোয়া কামনা

আইসিইউতে রওশন এরশাদ, দোয়া কামনা

জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনায় রিজভী

জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনায় রিজভী

সচিবদের প্রতি ৯ নির্দেশনা প্রধান উপদেষ্টার

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা উত্তরাঞ্চলে

মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা উত্তরাঞ্চলে

ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত মালিকানাধীন জমি, খেলার মাঠ দাবীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভোট সুষ্ঠু হয়েছে, ভোটারদের উৎসাহ ছিল : মার্কিন পর্যবেক্ষক

ভয়ে দেশ ছাড়লেন তালেবান নেতার ইন্টারভিউ নেয়া সেই নারী সাংবাদিক

ভয়ে দেশ ছাড়লেন তালেবান নেতার ইন্টারভিউ নেয়া সেই নারী সাংবাদিক