বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: কাদের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ
দেশে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৮ আগস্ট) ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’শীর্ষক আলোচনা সভা এবং করোনাভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে, সেটা গতকাল চন্দ্রিমা উদ্যানে তাদের তাণ্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এখানে ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালি সোপানে পৌঁছাবো।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে আমার বক্তব্যের সমালোচনা করেছেন। এটা আমার কথা নয়, আমি হাওয়া থেকে পাইনি। এটা খালেদা জিয়ার জীবনী থেকে পাওয়া, খালেদা জিয়ার জীবনী থেকে ৬টি জন্মদিন পাওয়া। সর্বশেষ আমরা দেখলাম টিকার রেজিস্ট্রেশনে খালেদা জিয়ার জন্মদিন আরেকটি। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ৬টির মধ্যে কোনটি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন, এটা জাতি জানতে চায়।

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ কামাল। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কাবুলের কারাগার থেকে পালালেন ৩ বাংলাদেশি

কাবুলের কারাগার থেকে পালালেন ৩ বাংলাদেশি

আফগানিস্তানে ‘পোস্টিং’ চাইল ভারতের ২ নারী পুলিশ!

আফগানিস্তানে ‘পোস্টিং’ চাইল ভারতের ২ নারী পুলিশ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় বাংলাদেশের

হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির রেকর্ড

জিয়ার মরদেহ পাওয়া যায়নি, কাঠের বাক্স দাফন করা হয়েছিল : মুক্তিযুদ্ধ মন্ত্রী

জিয়ার মরদেহ পাওয়া যায়নি, কাঠের বাক্স দাফন করা হয়েছিল : মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান অ্যাথলেট এমা

সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান অ্যাথলেট এমা

টাকা খেয়ে মনোনয়নের প্রস্তাব দেবেন না: কাদের

টাকা খেয়ে মনোনয়নের প্রস্তাব দেবেন না: কাদের