Sunday , 13 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রতিবেদক
Probashbd News
February 13, 2022 1:50 pm
ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেছেন, ‘তিনি (ওবায়দুল কাদের) কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো, সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটিতে আমরা খুব একটা গুরুত্ব দিই না।’

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব বলেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই। 

সার্চ কমিটিতে আগ্রহ না থাকার ব্যাখ্যা দিয়ে ফখরুল বলেন, সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন।  সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন-উর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যের বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা

এবার একটি টেবিলের দামই চার লাখ ৯০ হাজার টাকা

এবার একটি টেবিলের দামই চার লাখ ৯০ হাজার টাকা

ভারতের সাথে লড়াই করে হারলো বাংলাদেশ

ছিলেন পর্নোগ্রাফিতে আসক্ত, অতঃপর নেশা কাটাতে যা করে কোটিপতি বনে গেলেন যুবক!

ছিলেন পর্নোগ্রাফিতে আসক্ত, অতঃপর নেশা কাটাতে যা করে কোটিপতি বনে গেলেন যুবক!

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

রেকর্ড মাত্রায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বাড়াল সৌদি

টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী

ইতালির ভেনিসেবাংলাদেশী মালিকানাধীন  ট্রাভেল পয়েন্টের  উদ্ভোধন

ইতালির ভেনিসেবাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল পয়েন্টের উদ্ভোধন

তালেবান নিয়ে পুতিনের সঙ্গে মোদির ৪৫ মিনিট ফোনালাপ

তালেবান নিয়ে পুতিনের সঙ্গে মোদির ৪৫ মিনিট ফোনালাপ