বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৯, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

গত ৬ সেপ্টেম্বর ঘোষিত সেই স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। রাখা হয়নি অভিজ্ঞ টি-টোয়েন্টির স্পেশালিস্ট শোয়েব মালিক।

অধিনায়ক বাবর আজমের দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ।

তবে এমন স্কোয়াড দেখে খুশি নন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার। এমন স্কোয়াড ঘোষণা পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে এক হাত নিলেন শোয়েব।

পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্পিডস্টারকে বলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা দরকার। মোহাম্মদ ওয়াসিমকে আমি প্রধান নির্বাচক মনে করি না, তিনি পুতুল মাত্র।

এরপর নিজের পছন্দের একাদশের নামগুলো বলেন শোয়েব আখতার। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে থাকা উচিত – বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, শাহ নাওয়াজ দানি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির ও হুসাইন তালাত। 

উল্লেখ্য, পিসিবির দেওয়া স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই রয়েছে শোয়েবের পছন্দের তালিকায়। তবে তিনি অভিজ্ঞ শোয়েব মালিক ও অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমিরের অন্তর্ভূক্তি চান শোয়েব আখতার।

তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

সৌদি ও আমিরাতে কমলেও যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড রেমিট্যান্স

বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য: প্রধান বিচারপতি

বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য: প্রধান বিচারপতি

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাবেক এমপি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাবেক এমপি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ছাত্রদের সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশ দিল স্কুল কর্তৃপক্ষ

ছাত্রদের সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশ দিল স্কুল কর্তৃপক্ষ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি : মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি : মির্জা ফখরুল

কৃষকের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেলো হাজারো ট্রেনযাত্রী

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা প্রদান

কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা প্রদান

খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে

খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে