Monday , 13 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

প্রতিবেদক
Probashbd News
September 13, 2021 6:14 am
মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।

তবে পুলিশের সময় নষ্ট করবেন না জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন, আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

কঠোর লকডাউনের মধ্যেও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। আজ সোমবার এই রাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ২৬২ জনের। শুরু থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৩৬ জন সংক্রমিত এবং বর্তমানে ১৫ হাজার ৭৯৮ জন সংক্রমিত অবস্থায় রয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে ডাক বিভাগের ২ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে ডাক বিভাগের ২ কর্মকর্তা নিহত

শ্রীনগরে মসজিদ মাদ্রাসার খুব কাছে শ্মশানঘাট নির্মাণ না করার দাবীতে মানববন্ধন

জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মিথ্যা তথ্য-ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর হুশিয়ারি

মিথ্যা তথ্য-ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর হুশিয়ারি

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

চাকরি ছাড়ার কথা ভাবছেন বিশ্বের ‘শীর্ষ ধনী’ ইলন মাস্ক

চাকরি ছাড়ার কথা ভাবছেন বিশ্বের ‘শীর্ষ ধনী’ ইলন মাস্ক

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে  ভোটের আলাপ

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে ভোটের আলাপ

সুইস ব্যাংকে জমা অর্থের বিষয়ে কোনো ব্যক্তির তথ্য চায়নি বাংলাদেশ