শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

ছেলে যখন ক্লাব ফুটবলের হয়ে প্রথম গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছে, তখন হাসপাতালে শয্যাশায়ী বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এমনই হৃদয়বিদারক বাস্তবতাকে মেনে নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকে।  নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়ও তিনি।

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে গোলোৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে তারা। 

এদিন ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত বাবা ময়েজ। এর পরই মারা যান তিনি। 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটিই জানিয়েছেন সিটি তারকা আকে। 

সদ্য প্রয়াত বাবাকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে আকে লিখেছেন, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন। এই গোলটা আপনার জন্য, বাবা।’

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে আকে লিখেছেন, ‘গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়নস লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করত। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’

গত বছরের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে ডিফেন্ডার নাথান আকে বোর্নমাউথ থেকে কিনে নেয় ম্যানসিটি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন আকে। 

তথ্যসূত্র: গোল ডট কম, ইনস্টাগ্রাম

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ক্ষমতা ‘গ্রহণে’ প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছেন তালেবান প্রতিনিধিরা

ক্ষমতা ‘গ্রহণে’ প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছেন তালেবান প্রতিনিধিরা

ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আহ্বান

ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আহ্বান

পদ্মা সেতু উদ্বোধনের দিনে ৩ সেতুর টোল ফ্রি

ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের

ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের

ইতালির পাদোভায় হতদরিদ্র বাংলাদেশীদের গৃহনির্মাণের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ

বিজেপির রাজনীতিতে যোগ দেয়া নিয়ে যা বললেন কঙ্গনা

বিজেপির রাজনীতিতে যোগ দেয়া নিয়ে যা বললেন কঙ্গনা

স্ত্রীর সঙ্গে দেখা করতে সাইকেলে চড়ে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত

রাজধানী ছেড়ে গ্রাম অঞ্চলে গেলেই লাখ লাখ টাকা দেবে এশিয়ার এই দেশ

১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ

চাকরি ছাড়লেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত

চাকরি ছাড়লেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত