মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সঠিকভাবে কাজ করছে না ইসি : জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:১৫ পূর্বাহ্ণ
সঠিকভাবে কাজ করছে না ইসি : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয়। নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে অনেক সময় প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে। তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না। মামলা-হামলা, ভয়ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা।

রোববার জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই দোয়া অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাতীয় পার্টি চেয়ারম্যান। এরপর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে এক কর্মী সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান বক্তব্য দেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে। যারা ভয়ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না, তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই। কারণ নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো জায়গা নেই। আওয়ামী লীগে কেউ ইচ্ছে হলেই যোগ দিতে পারছেন না। আবার বিএনপিতে যোগ দিলেই মামলা আর হামলার ভয় আছে। তাই নতুন প্রজন্মের রাজনীতির জন্য জাতীয় পার্টি হচ্ছে উপযুক্ত প্ল্যাটফর্ম। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি সবচেয়ে নিরাপদ। সাধারণ মানুষ মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে। তাই সাধারণ মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব শামসুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, আনিস উর রহমান খোকন, মমতাজ উদ্দিন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সমরেশ মণ্ডল মানিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ কারি মোহাম্মদ ইসারুল্লাহ আসিফ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সোমবার চলমান সংঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে

সোমবার চলমান সংঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে

বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে পরিচালকদের আহবান জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

রাত করে বাসায় ফিরলে মার তো খাবেনই: মিথিলা

রাত করে বাসায় ফিরলে মার তো খাবেনই: মিথিলা

১০ বছর পর ফিরছেন সিডন্স, তবে কাদের নিয়ে কাজ, জানেন না পাপনও

১০ বছর পর ফিরছেন সিডন্স, তবে কাদের নিয়ে কাজ, জানেন না পাপনও

তুরস্কে বিপুল পরিমাণ গ্যাস রফতানি করবে আজারবাইজান

তুরস্কে বিপুল পরিমাণ গ্যাস রফতানি করবে আজারবাইজান

দেয়ালে দেয়ালে সিনেমার পোস্টার লাগাচ্ছেন পূজা চেরি

দেয়ালে দেয়ালে সিনেমার পোস্টার লাগাচ্ছেন পূজা চেরি

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা পাণ্ডে

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা পাণ্ডে

অভিবাসী শ্রমিকদের ১৫ দফা দাবি: সরকারের কাছে দ্রুত বাস্তবায়নের আহ্বান

বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই: কাদের

বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই: কাদের