সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

আইপিএলের দ্বিতীয় ভাগে টানা তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হলো না সাকিব আল হাসানের। 

রোববার রাতে শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

এই হারের সঙ্গে আরও এক দুঃসংবাদ শুনতে হচ্ছে নাইট সমর্থকদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলটির বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অবশ্য দলের দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের। 

আগামী মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেলের খেলা অনিশ্চয়তায় পড়েছে। সে হিসেবে একাদশে ঠাঁই হতে পারে সাকিবের।

রোববার ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাসেলের চোটের বিষয়ে কেকেআরের মেন্টর ডেভিড হাসি বলেন, ‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল— ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে।’

একই বক্তব্য দিয়ে কলকাতা অধিনায়ক এইউন মরগ্যান বলেন, ‘রাসেলের চোট কেমন অবস্থায় আছে, বলা কঠিন। আমরা চাইব, ও যেন দ্রুত সেরে ওঠে মাঠে নামতে পারে।’ 

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড  

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

আমেরিকার গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া

আমেরিকার গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া

ডেসটিনি গ্রুপের এমডির ১২ বছরের কারাদণ্ড

সুন্দরবনের বাঘের গলায় স্যাটেলাইট ট্র্যাকার, খরচ: তিন কোটি ছাবিবশ লক্ষ

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেলেন আন্দোলনরত প্রবাসীরা

শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বিধিনিষেধ বাড়াল থাইল্যান্ড

বিধিনিষেধ বাড়াল থাইল্যান্ড

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সৌদি বাদশা

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সৌদি বাদশা