মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার: ফখরুল

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৫, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন জনবিস্ফোরণের ভয়ে ভীত। তাই সরকার নানাভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করেছে। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ। নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।

‘জনসমর্থনহীন বিনাভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে।’ 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্যবাকশালী শাসন বলবত রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়। রাজনীতিকে নসাৎ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে। 

মানবতাবিরোধী সব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।  

তিনি বলেন, ভোট ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখলকারী বর্তমান গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেওয়ার জন্যই বিএনপির নেতাকর্মীদের দমন-নিপীড়নে লিপ্ত রয়েছে। কিন্তু জালিম সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করেছে।  

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে রবিউল ইসলাম নয়নের বাবা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

দুদকের তথ্য বলছে ঘুসের টাকা বস্তায় করে যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়; চলছে অনুসন্ধান

চড় মারার চার মাস পর মামলা!

ইউক্রেনের পরমাণু কেন্দ্র নিয়ে পুতিনের সঙ্গে ম্যাঁক্রোনের ফোনালাপ

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে মারধর করলো তালেবান

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে মারধর করলো তালেবান

ইনিংস ব্যবধানে লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

ইনিংস ব্যবধানে লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সাক্ষাৎ

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

অভিবাসী শ্রমিকদের ১৫ দফা দাবি: সরকারের কাছে দ্রুত বাস্তবায়নের আহ্বান