বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সু চির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান প্রতিনিধি দল

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
সু চির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান প্রতিনিধি দল

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের দূত মিয়ানমান সফরে যেতে পারলেও দেশটির কারাবন্দি নেতা অং সান সু চির সঙ্গে দেখা করতে পারবেন না।

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। 

বিভিন্ন অপরাধের অভিযোগ থাকায় অং সান সু চি’র সঙ্গে আসিয়ান প্রতিনিধিদের দেখা করার অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি। 

মুখপাত্র জাও মিন তুন জানান, রাজনৈতিক কারণে জাতিসংঘে সামরিক সরকারের মনোনীত প্রতিনিধির অনুমোদনে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য দেশ ও সংস্থার উচিৎ আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিমুখী নীতি এড়িয়ে চলা।

তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারের বিচার ব্যবস্থা নিরপেক্ষ ও স্বাধীন এবং তারা অং সান সু চি’র মামলাগুলো সেভাবেই পরিচালনা করবে।

গত এপ্রিলে মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয় শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। ওই পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় বুধবার ওই বিবৃতি প্রকাশ করে জান্তা সরকারের মুখপাত্র।

গত সপ্তাহে আসিয়ানের বিশেষ দূত আরিয়ান ইউসুফ বলেন, আসিয়ানের সঙ্গে সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নে পিছু হটছে জান্তা সরকার। 

আর এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে গভীর আলোচনা চালাচ্ছে কয়েকটি সদস্য দেশ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির রেকর্ড

এবার টিকটক, রিং আইডির ব্যাংক হিসাব তলব

এবার টিকটক, রিং আইডির ব্যাংক হিসাব তলব

ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

প্রায় দুই মাস ধরে হাসপাতালের বেডে টাইগার মিলন

রুশ হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন: জেলেনস্কি

জাতিসংঘে ইরান-আফগানিস্তান নিয়ে যা বললেন সৌদি বাদশাহ

জাতিসংঘে ইরান-আফগানিস্তান নিয়ে যা বললেন সৌদি বাদশাহ

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল