বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এক ক্যাচে সাকিবের আয় ১ লাখ ১৩ হাজার টাকা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ
এক ক্যাচে সাকিবের আয় ১ লাখ ১৩ হাজার টাকা

শারজায় এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে যতটা উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান, পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছিলেন ততটাই বিবর্ণ।

আরসিবির বিপক্ষে শেষ ওভারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। কিন্তু দ্বিতীয় কোয়ালিফারে বল হাতে কোনো উইকেট পাননি। ব্যাট হাতেও ছিলেন রানশূন্য।

তবে কলকাতা ফাইনালে ওঠার ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন সাকিব, যা তাকে এনে দিয়েছে ‘পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার। 

এই এক ক্যাচ তালুবন্দি করেই ১ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দিল্লির ইনিংসের ১৫তম ওভারে কলকাতার বোলার বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ান। 

যদিও ক্যাচটি ছিল কষ্টসাধ্য। ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচটি লুফে নেন সাকিব। দিল্লির সর্বোচ্চ রানসংগ্রাহককে ফেরান। শিখরের আউটকে ম্যাচের ভাইটাল পয়েন্ট হিসেবে ধরেছেন বিশ্লেষকরা। কারণ উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ধাওয়ান। সাকিবের তালুবন্দি হয়ে ৩৬ রানে সাজঘরে না ফিরলে ইনিংস লম্বা হতো তার। 

মাত্র ১৩৬ রানের লক্ষ্য ছুড়ত না দিল্লি। আর এই দুর্দান্ত ক্যাচ ধরার জন্য সাকিব জিতেছেন পুরস্কার।

ম্যাচে হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৮ রান দেন সাকিব। ব্যাট হাতে শেষ মুহূর্তে নেমে ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সাফজয়ী মেয়েদের ব্যাগ থেকে অর্থ ও মূল্যবান জিনিস চুরি

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

করোনায় মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত

গ্রিসে তিন দিন ব্যাপী “বাংলাদেশের সুর” শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী।

ইতালির ভেনিসে আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালিত

মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি!

মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি!

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র  ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে লাখ লাখ মানুষ পানিবন্দি

হঠাৎ পর্যটকশূন্য বান্দরবান