শনিবার , ২১ মে ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১২০ ভরি সোনা মাদক বলে আত্মসাৎ, চাকরি হারালেন এসপি

প্রতিবেদক
Probashbd News
মে ২১, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় ১২০ ভরি সোনা উদ্ধারের পর সেগুলোকে মাদক উল্লেখ করে আত্মসাতের অভিযোগে জেলার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি সর্বশেষ ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের এসপি হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করা হয়।

আলতাফ হোসেন ২০১৬ সালের ২৩ জুলাই থেকে পরের বছর ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার পুলিশ সুপার ছিলেন। তার দায়িত্ব পালনের সময় ২০১৬ সালের ৬ অক্টোবর বিপ্লব চ্যাটার্জি নামের এক সোনা চোরাকারবারি আটক হন। তার কাছ থেকে ১২০ ভরি সোনা উদ্ধার করা হয়েছিল। পাটকেলঘাটা থানায় উদ্ধার করা সোনার জব্দ তালিকাও করা হয়েছিল।

পরে সোনা চোরাচালানের মামলা না হয়ে এ ঘটনায় মাদকের মামলা রেকর্ড করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসপি আলতাফ হোসেন স্বর্ণ উদ্ধারের ঘটনা মাদক উদ্ধারের ঘটনায় সাজানোর বিষয়টি জানা সত্ত্বেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অসত্য প্রতিবেদন পাঠান তিনি।

পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ায় ২০১৯ সালে আলতাফ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর আলতাফ হোসেনের ব্যাখ্যাও নেওয়া হয়। পরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আতাউল কিবরিয়া এ বিষয়ে অধিকতর তদন্ত করেন। সেখানে আলতাফ হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। পরে দ্বিতীয় দফায় আলতাফ হোসেনের ব্যাখ্যা চাওয়া হয়।

আলতাফ হোসেনের জবাব পর্যালোচনা করে তাকে চাকরি থেকে অপসারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশক্রমে আলতাফ হোসেনের চাকরিচ্যুতির ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সিঙ্গাপুরে বুস্টার ডোজ নিয়েছেন অর্ধেকের বেশি মানুষ

সিঙ্গাপুরে বুস্টার ডোজ নিয়েছেন অর্ধেকের বেশি মানুষ

ইতালির ভেনিসেবাংলাদেশী মালিকানাধীন  ট্রাভেল পয়েন্টের  উদ্ভোধন

ইতালির ভেনিসেবাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল পয়েন্টের উদ্ভোধন

লুটের রাজনীতি থেকে বের না হলে উন্নতি করা যাবে না : রুমিন ফারহানা

বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে পরিচালকদের আহবান জানালেন প্রধানমন্ত্রী

গুজরাতের জুনাগড়কে নিজেদের অংশ দাবি পাকিস্তানের

মার্কিন ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

দৈনিক শনাক্ত সাড়ে ৯ হাজার ছাড়াল, মৃত্যু ১২ জনের

দৈনিক শনাক্ত সাড়ে ৯ হাজার ছাড়াল, মৃত্যু ১২ জনের

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই : ওবায়দুল কাদের