বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোম থেকে আসা ফ্লাইটে বোমা পাওয়া যায়নি

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২২, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ইতালির রোমে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানের ভেতর, যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয়। কিন্তু কোথাও বোমার উপস্থিতি পাওয়া যায়নি। এ সময় পর্যন্ত বিমানের সব যাত্রীর ইমিগ্রেশন বন্ধ ছিল। তাদের বিমানবন্দরের ভেতরে একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে।

সকাল ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক থেকে উধাও প্রবাসীর ১৮ লাখ টাকা ফেরত দিলো কর্তৃপক্ষ

ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামে হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’

এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতি পরিবর্তন হতে পারে

এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতি পরিবর্তন হতে পারে

১৯ ডিসেম্বর সমাবেশ করবে মহানগর ১৪ দল

ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই করোনার সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: কাদের

ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই করোনার সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: কাদের

রাশিয়া-ইউক্রেনের উত্তেজনায় নতুন সিদ্ধান্ত বাইডেনের

রাশিয়া-ইউক্রেনের উত্তেজনায় নতুন সিদ্ধান্ত বাইডেনের

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী